নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ: শফিকুর রহমান। বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া।

রাজধানীর যাএাবাড়ীতে মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে খুন হন: হাফেজ।

 

যাএাবাড়ী ফ্লাইওভারে বাস থেকে নেমে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছিলেন হাফেজ কামরুল হাসান। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। এতে বাধা দিলে চাকু দিয়ে তার বুকে আঘাত করে। পরে হাসপাতালে নিলে কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আজ শনিবার সকাল সাড়ে ৬টায় যাত্রাবাড়ীর এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় যাত্রাবাড়ী থানা-পুলিশ। গ্রেপ্তার দুজনেরই বয়স ১৮ বছরের কম।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. মফিজুল ইসলাম বলেন, গত ১৮ ডিসেম্বর রাতে বন্ধুদের সঙ্গে সাজেক যাওয়ার কথা ছিল কামরুলের। এ জন্য সে রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেন। রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের সায়েদাবাদ এলাকায় নেমে ফ্লাইওভার দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেন
তিনি বলেন, কামরুল ছিনতাইকারীদের বাধা দেন। তাদের সঙ্গে কামরুলের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে একজন হাতে থাকা ধারালো চাকু দিয়ে কামরুলের বুকে আঘাত করে। কামরুল ফ্লাইওভারের উপর লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এডিসি মফিজুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় কামরুলকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুক্রবার কামরুল হাসানের বাবা মো. ইমাম হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন