নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে। এলোপাতাড়ি গুলিতে আহত যুবদল কর্মী ইউসুফের মৃত্যু হয়েছে। অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার দিয়াস, যিনি ‘ভোজিনিয়া’ নামে বেশি পরিচিত।

রাঙামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা।

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।জানা গেছে, নিহত যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ (৪৩) উপজেলার ২ নম্বর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত এবং পূর্বের কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।

রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহজাহান কামাল জানান, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওবায়েদ উল্লাহ রাতে কারিগর পাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। বালুখালী এলাকাটি রিমোট (দুর্গম) এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারেনি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

 

 

আরও পড়ুন