স্পোর্টস ডেস্ক।
বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে আর সেই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে কলকাতার নাম।ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও ভারতীয় আয়োজকদের মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।
প্রতিবেদন অনুযায়ী, চলমান ফিফা বিশ্বকাপ চলাকালেই সিবিএফ এবং ভারতের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়। বিশ্বকাপজুড়ে ভারতীয় সমর্থকদের কাছ থেকে ব্রাজিল যে বিপুল ভালোবাসা ও সমর্থন পেয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যার অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, সেটিই মূলত ভারত সফরে আগ্রহী করে তুলেছে ব্রাজিলকে।
amardesh24.com









