নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে।

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্ক ফন বোমেল, রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে

সদ্য সমাপ্ত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বেলজিয়াম বিদায় নেওয়ার পর পদত্যাগ করেন দলটির ফরাসি কোচ রুডি গার্সিয়া। তার উত্তরসূরি হিসেবে বেলজিয়ামের ডাগআউট সামলাবেন নেদারল্যান্ডসের সাবেক এই মিডফিল্ডার। এক বিবৃতিতে আরবিএফএ জানিয়েছে, ইউরো ২০২৮ পর্যন্ত বেলজিয়াম জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মার্ক ফন বোমেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। খেলোয়াড়ি জীবনে মাঠে পরিশ্রমী মিডফিল্ডার হিসেবে পরিচিত ছিলেন ফন বোমেল।

২০১০ বিশ্বকাপে রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পর ফন বোমেল বলেছেন, ‘এটি অত্যন্ত সম্মানের বিষয়। আমার ওপর আস্থা রাখার জন্য রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। বেলজিয়ামে অসামান্য সব খেলোয়াড় আছে, দলটির সম্ভাবনাও অপরিসীম।

কোচিং স্টাফদের সঙ্গে নিয়ে আমরা এমন একটি দল তৈরি করতে চাই, যা হবে সুশৃঙ্খল, উচ্চাকাক্সক্ষী এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহসী। সাফল্য কখনো নিশ্চিত নয়, তবে কঠোর পরিশ্রম, সততা ও নিবেদনের ব্যাপারে কোনো কমতি থাকবে না।

amardesh24.com

 

আরও পড়ুন