নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ: শফিকুর রহমান। বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া।

এখনো পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে গিয়ে লজ্জাবোধ করি: ডিএমপি কমিশনার।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেতো বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।গতকাল শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত। পাশাপাশি অনেক পুলিশ সদস্য বেঁচে যেতেন।ফোর্সের কাজে ব্যবহার না হলে পুলিশ সদস্যদের ব্যারিস্টার কিংবা ডক্টরেট ডিগ্রি নিয়ে লাভ নাই বলে মনে করেন সাজ্জাত আলী।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব মাথায় রাখতে হবে। এছাড়া সেবার মাধ্যমেই জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের হারানো ইমেজ পেতে হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, এখনো পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে গিয়ে লজ্জাবোধ করি। ট্রমা থেকে বের হয়ে আসতে পারছি না। এ থেকে বেরিয়ে আসতে হলে মানুষকে সেবা দিতে হবে।

 

আরও পড়ুন