নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

বিপিএল,১১তম আসর শুরু হচ্ছে সোমবার ৩০ ডিসেম্বর

Logo
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে সোমবার (৩০ ডিসেম্বর)থেকে।  ৭টি দলের এ টুর্নামেন্ট চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট শুরুর আগে চূড়ান্তভাবে ঘোষিত হয়েছে সাত দলের অধিনায়কের নাম।

বিপিএলে অংশ নেওয়া ৭টি দল- ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স, চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। ৪৬ ম্যাচের লড়াই চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট-এ তিনটি শহরে।

বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অধিনায়ক হিসেবে রয়েছেন তামিম ইকবাল। রংপুর রাইডার্স ভরসা রেখেছে নুরুল হাসান সোহানের ওপর। তার নেতৃত্বে চলতি মাসে গ্লোবাল টি-টোয়েন্টির শিরোপা জিতেছে রংপুর।

ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব পেয়েছেন শ্রীলঙ্কান তারকা থিসারা পেরেরা। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হিসেবে রয়েছেন খুলনা টাইগার্সের। দুর্বার রাজশাহীর অধিনায়ক হয়েছেন এনামুল হক বিজয়। চট্টগ্রাম কিংসের দায়িত্বে থাকছেন মোহাম্মদ মিঠুন। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হয়েছেন আরিফুল হক।

সাতটি দলকে নিয়ে এবারের আসরের মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকায় প্রথম পর্বে ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ৮টি ম্যাচ, সিলেটের মাঠে দ্বিতীয় পর্বে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ, চট্টগ্রামে তৃতীয় পর্বে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গত ২৬ জানুয়ারি থেকে ঢাকায় শেষ পর্ব শুরু হবে। ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের। এ পর্বে ১৪টি ম্যাচ খেলবে দলগুলো।

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি :

৩০ ডিসেম্বর

ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী, দুপুর ১.৩০, ঢাকা

রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটাল, সন্ধ্যা ৭টা, ঢাকা

৩১ ডিসেম্বর

খুলনা টাইগার্স-চট্টগ্রাম কিংস, দুপুর ১.৩০, ঢাকা

সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৭টা, ঢাকা

২ জানুয়ারি

দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটাল, দুপুর ১.৩০, ঢাকা

ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৭টা, ঢাকা

৩ জানুয়ারি

দুর্বার রাজশাহী-চট্টগ্রাম কিংস, দুপুর ২টা, ঢাকা

ঢাকা ক্যাপিটাল-খুলনা টাইগার্স, সন্ধ্যা ৭.৩০, ঢাকা

৬ জানুয়ারি

সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স, দুপুর ১.৩০, সিলেট

ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী, সন্ধ্যা ৭টা, সিলেট

৭ জানুয়ারি

রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটাল, দুপুর ১.৩০, সিলেট

ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স, সন্ধ্যা ৭টা, সিলেট

৯ জানুয়ারি

ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স, দুপুর ১.৩০, সিলেট

ঢাকা ক্যাপিটাল-চট্টগ্রাম কিংস, সন্ধ্যা ৭টা, সিলেট

১০ জানুয়ারি

দুর্বার রাজশাহী-খুলনা টাইগার্স, দুপুর ২টা, সিলেট

ঢাকা ক্যাপিটাল-সিলেট স্ট্রাইকার্স, সন্ধ্যা ৭.৩০, সিলেট

১২ জানুয়ারি

খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স, দুপুর ১.৩০, সিলেট

দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটাল, সন্ধ্যা ৭টা, সিলেট

১৩ জানুয়ারি

চট্টগ্রাম কিংস-সিলেট স্ট্রাইকার্স, দুপুর ১.৩০, সিলেট

রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স, সন্ধ্যা ৭টা, সিলেট

১৬ জানুয়ারি

ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটাল, দুপুর ১.৩০, চট্টগ্রাম

খুলনা টাইগার্স-চট্টগ্রাম কিংস, সন্ধ্যা ৭টা, চট্টগ্রাম

১৭ জানুয়ারি

রাজশাহী কিংস-সিলেট স্ট্রাইকার্স, দুপুর ২টা, চট্টগ্রাম

রংপুর রাইডার্স-চট্টগ্রাম কিংস, সন্ধ্যা ৭.৩০, চট্টগ্রাম

১৯ জানুয়ারি

ফরচুন বরিশাল-চট্টগ্রাম কিংস, দুপুর ১.৩০, চট্টগ্রাম

দুর্বার রাজশাহী-খুলনা টাইগার্স, সন্ধ্যা ৭টা, চট্টগ্রাম

২০ জানুয়ারি

ঢাকা ক্যাপিটাল-সিলেট স্ট্রাইকার্স, দুপুর ১.৩০, চট্টগ্রাম

দুর্বার রাজশাহী-চট্টগ্রাম কিংস, সন্ধ্যা ৭টা, চট্টগ্রাম

২২ জানুয়ারি

ঢাকা ক্যাপিটাল-চট্টগ্রাম কিংস, দুপুর ১.৩০, চট্টগ্রাম

ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স, সন্ধ্যা ৭টা, চট্টগ্রাম

২৩ জানুয়ারি

দুর্বার রাজশাহী-রংপুর রাইডার্স, দুপুর ১.৩০, চট্টগ্রাম

খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স, সন্ধ্যা ৭টা, চট্টগ্রাম

২৬ জানুয়ারি

ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স, দুপুর ১.৩০, ঢাকা

দুর্বার রাজশাহী-রংপুর রাইডার্স, সন্ধ্যা ৭টা, ঢাকা

২৭ জানুয়ারি

ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স, দুপুর ১.৩০, ঢাকা

দুর্বার রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স, সন্ধ্যা ৭টা, ঢাকা

২৯ জানুয়ারি

রংপুর রাইডার্স-চট্টগ্রাম কিংম, দুপুর ১.৩০, ঢাকা

ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটাল, সন্ধ্যা ৭টা, ঢাকা

৩০ জানুয়ারি

রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স, দুপুর ১.৩০, ঢাকা

চট্টগ্রাম কিংস-সিলেট স্ট্রাইকার্স, সন্ধ্যা ৭টা, ঢাকা

১ ফেব্রুয়ারি

ঢাকা ক্যাপিটাল-খুলনা টাইগার্স, দুপুর ১.৩০, ঢাকা

ফরচুন বরিশাল-চট্টগ্রাম কিংস, সন্ধ্যা ৭টা, ঢাকা

৩ ফেব্রুয়ারি

এলিমিনেটর, দুপুর ১.৩০, ঢাকা

প্রথম কোয়ালিফাইয়ার, সন্ধ্যা ৭টা, ঢাকা

৫ ফেব্রুয়ারি

দ্বিতীয় কোয়ালিফাইয়ার, সন্ধ্যা ৭টা, ঢাকা

৭ ফেব্রুয়ারি

ফাইনাল, সন্ধ্যা ৭.৩০, ঢাকা

আরও পড়ুন