নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ: শফিকুর রহমান। বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া।

রাজধানীর সীমান্ত স্কয়ার মার্কেটে সোনার দোকানে চুরি।

রাজধানীর সীমান্ত স্কয়ার মার্কেটে সোনার দোকানে চুরিরঘটনায় মামলা হয়েছে।গতকাল শনিবার  ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন দোকান মালিক কাজী আকাশ। এর আগে শুক্রবার জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটে।

দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সাত মিনিট ২৫ সেকেন্ডের ব্যবধানে ওই ঘটনা ঘটায় চোরচক্রের সদস্যরা। এ সময় চুরি হওয়া সোনার পরিমাণ প্রায় ১৫৯ ভরি।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, দুপুর ১টা ১ মিনিটের দিকে নয়জন দোকানের সামনে যায়। এর সাত মিনিট পর ব্যাগে ভরে সোনা নিয়ে বেরিয়ে যায় তারা। তাদের দুজন বাদে সবার মুখেই ছিল মাস্ক। চুরির সঙ্গে মার্কেটটির ভেতরের কেউ জড়িত রয়েছে কি না, তার তদন্ত চলছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেন, চুরির ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত স্কয়ারে সোনা ও ডায়মন্ডের ৩টি দোকান রয়েছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানটি নিচতলায়। এর আশপাশে কাপড় ও প্রসাধনীর দোকান। শুক্রবার জুমার নামাজের সময় ক্রেতা কম ছিল। ক্রেতার বেশে চোরচক্রের সদস্যরা বিপণিবিতানে ঢোকে।

দোকানের মালিক কাজী আকাশ বলেন, দোকানের শাটারে একটি তালা লাগিয়ে নামাজ পড়তে গিয়েছিলেন বিক্রয়কর্মীরা। তখন শাটারের ওই তালা কেটে ভেতরে ঢুকে দোকানে সাজানো সব সোনা চুরি করে চোর চক্রের সদস্যরা।

 

 

 

আরও পড়ুন