নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

রাজধানীর গুলশানে দু’জনকে কুপিয়ে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ।

বুধবার ২২ জানুয়ারী ২০২৫ 

রাজধানীর গুলশান-২ এলাকায় দু’জন ব্যক্তিকে কুপিয়ে বিপুল পরিমাণ টাকা ও ডলার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ইসিজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুল কাদের শিকদার (৩০) ও আমির হামজা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা মানি এক্সচেঞ্জ ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মিন্টু শিকদার নামে একজন জানান, রাত ৯টার দিকে গুলশান ইসিজি মার্কেটের সামনে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি একটি মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেলে থাকা দু’জনকে রড ও ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে ভুক্তভোগী দু’জন গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।এ বিষয়ে গুলশান থানার উপ পরিদর্শক মারুফ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজের যাচাই-বাছাই চলছে। পূর্ব শত্রুতা থেকে এই ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগীরা কয়েকজনকে চিনতে পেরেছে বলেও জানিয়েছেন তিনি।

 

 

আরও পড়ুন