নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

মধ্যরাতে রণক্ষেত্র নীলক্ষেত, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ।

আমার দেশ ২৪ ডেক্স।

সোমবার ২৭ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ গেটে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ২ পক্ষকেই সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল রোববার  রাত সাড়ে ১১টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেন্ড ছুঁড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

৭ কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে এবং ঢাবি শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন। সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি এলাকায় প্রবেশ করতে চাইলে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দেন। আবার সাত কলেজেরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ঢাবি শিক্ষার্থীরা ভেতরে চলে যান।

রোববার রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবনের উদ্দেশে যাওয়ার ঘোষণা দেয়। এমন ঘোষণায় ঢাবি শিক্ষার্থীরা মূল ফটকে অবস্থান নেয়।

জানা গেছে, ৫ দাবিতে আজ (রোববার) ঢাবির প্রো-ভিসির কার্যালয়ে যায় সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করেন তিনি। এরপর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করে তারা। এ ঘটনায় প্রো ভিসিকে ক্ষমা চাইতে হবে এমন দাবিতে রাত ১১ টার দিকে প্রো-ভিসির কার্যালয়ের উদ্দেশে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ এর সামনে অবস্থান নেওয়া ঢাবি শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

 

 

আরও পড়ুন