নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

আবারও শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা।আজ সোমবার নবম দিনে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় শিক্ষকরা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও তাদের কোনো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ আন্দোলনের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান গণমাধ্যমকে জানান, ‘রোববার আমরা সচিবালয়ে গিয়েছিলাম। তারা জানিয়েছে, আজ আমাদের বিষয় নিয়ে মিটিংয়ে বসবে। তাদের সভার সিদ্ধান্তের আলোকে আমাদের সিদ্ধান্ত জানাবে। তবে দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়ছি না।’
এর আগে রোববার একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে পুলিশি বাধার মুখে পরেন ইবতেদায়ি শিক্ষকরা। এক পর্যায় জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

আরও পড়ুন