নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

রাজধানীর রামপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত ২।

আমার দেশ ২৪
সোমবার  ৩ ফেব্রুয়ারি, ২০২৫

রাজধানীর রামপুরা উলন রোডে কলা বিক্রেতা মোঃ জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম রামপুরা উলন পোড়াবাড়ি এলাকায় এই গুলির ঘটনায় তারা আহত হয়। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমান তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

হাসপাতালে আহত জিলানীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাদের বাসা রামপুরা পোড়াবাড়ি ঝিলপার এলাকায়। ঘটনার সময় তার বাবা রাস্তার পাশে কলা বিক্রি করছিল। আর শুভ নামে ওই কিশোর পিঠা কিনতে ছিল। এলাকায় বিদ্যুৎ চলে যায় হঠাৎ করে কয়েকজন যুবক ধরধর করতে করতে দৌড়াতে থাকে। এবং পরপর তিনটি শব্দ হয়। পরে তারা লক্ষ্য করে তাদের শরীরে থেকে রক্ত ঝরছে। পরে দ্রুতত তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কারা এই ছুড়েছে তা জানতে পারি নাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, রামপুরা উলন রোড থেকে দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে শুভর নিতম্বে ও জিলানীর তলপেটে গুলিবিদ্ধ হয়েছে। তবে কোথা থেকে গুলি লেগেছে তা বলতে পারে নাই।

আরও পড়ুন