নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

সকালেও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি।

আমার দেশ ২৪
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুরের পর এখন পুরো বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, ৩ তলাবিশিষ্ট এই বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ছাদ ধসে পড়েছে। দেয়ালগুলো ভাঙা। ভারী যন্ত্র দিয়ে বাড়ির বাকি অংশ ভাঙার কাজ চলছে। ভবনের সামনের অংশের অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে (বঙ্গবন্ধু জাদুঘর) ক্রেন, এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটি বেশিরভাগ গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা জনতা।
রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেও অনেককেই ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায়। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে।
এদিকে ৩২ নম্বরে রাতভর ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় ভবনটির উল্টোপাশে খোলা জায়গায় প্রজেক্টরে দেখানো হচ্ছিল জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র।

আরও পড়ুন