নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান ঢাকায় গ্রেফতার।

নিউজ ডেস্কঃ
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান কামরুজ্জামান টুন্নু খাকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব জানায়, আসামি ইতালি পাঠানোর কথা বলে লিবিয়াতে মানুষ পাচার করতো। ইতালি পাঠানোর লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি ভুক্তভোগীদের সেদেশে না পাঠিয়ে লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করে দিত টুন্নু।
পরবর্তীতে লিবিয়ার দালালের থেকে উদ্ধারের কথা বলে ভুক্তভোগীর পরিবারের কাছে পুনরায় মোটা অংকের টাকা আদায় করতো সে।গ্রেফতার আসামি টুন্নু খার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ এ অপরাধী চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানায় র‍্যাব।

আরও পড়ুন