নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পর উল্টো করে ঝুলালো জনতা।

আমার দেশ ডেস্কঃ
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় দুই জনকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে উত্তরা হাউজবিল্ডিংয়ের বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এই ঘটনা ঘটে।গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন- নাজিম ও বকুল। উদ্ধারের পর তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন মানুষ এক ব্যক্তিকে ওপরে তুলছে আর হৈ হৈ করে চিল্লাচিল্লি করছে। এ সময় ওই ব্যক্তির পায়ে দড়ি বাঁধা দেখা যায়। পরে তাকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধে হলুদ রঙের টি-শার্ট পড়া এক যুবক।
স্থানীয়রা বলছেন, সম্প্রতি চলমান ছিনতাইয়ের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই ছিনতাইয়ের ঘটনা জানার পরই জনতা এক হয়ে প্রতিরোধ করছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ২ জন সুস্থ আছেন।
গণপিটুনির শিকার দুই ব্যক্তি কি আসলেই ছিনতাইকারী ছিল— জানতে চাইলে ওসি বলেন, দুই ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে মারধর করেছে জনতা।

আরও পড়ুন