নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

২ ঘণ্টা পর নয়াপল্টন জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে।

বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সকাল ৭টা ৩৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, দুইঘণ্টা চেষ্টার পর বুধবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে।

এর আগে এদিন ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে টাওয়ারটিতে আগুন লাগে। খবর পেয়ে ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ৫টি ইউনিটের কাজ করতে হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আমাদের প্রথম ইউনিট কাজ শুরু করে। এরপর ধাপে ধাপে ১৪টি ইউনিট পাঠানো হয়।

এ ঘটনায় প্রাথমকিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত দুজন পুরুষকে উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

 

আরও পড়ুন