নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১২৬।

নিউজ ডেস্ক
রবিবার, ১ মার্চ, ২০২৫
রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, পাসপোর্ট, এনআইডি, মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গতকাল শনিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত ৫ দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ী রয়েছে।
সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন