নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

বিমানে নিয়োগে স্থগিত ২ কেন্দ্রের পরীক্ষা ১৫ মার্চ।

আমার দেশ২৪ ডেস্কঃ
সোমবার, ০৩ মার্চ, ২০২৫
দেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘কমার্শিয়াল অ্যাসিস্টেন্ট’ পদে নিয়োগ পরীক্ষার স্থগিত দুটি কেন্দ্রে আগামী ১৫ মার্চ পরীক্ষা নেয়া হবে। প্রশ্নফাঁসের অভিযোগে সড়ক অবরোধের পর এই ২ কেন্দ্রের পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষা স্থগিত হওয়া কেন্দ্র দুটি হলো- লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্র।নিয়োগ পরীক্ষা আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।
এর আগে শনিবার আইবিএর পরিচালক অধ্যাপক শাকিল হুদা বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. আব্দুর রফিককে চিঠি দিয়ে স্থগিত পরীক্ষার সূচি জানিয়ে দেন।
চিঠিতে বলা হয়, ১ মার্চ আইবিএ বিমানের পক্ষে একটি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছে। মোট ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়। অত্যন্ত দুঃখজনকভাবে দুটি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে আইবিএ কর্তৃপক্ষ আগামী ১৫ মার্চ উল্লিখিত কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর আগে শনিবার বিকেলে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ এনে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। পরে তারা সড়ক ছেড়ে দিলেও লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন