নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

ডিএমপি কমিশনার পুলিশের দায়িত্বে নিরাপত্তাকর্মীরা, করতে পারবেন গ্রেফতার।

আমারদেশ২৪ ডেস্কঃ
শনিবার, ৮ মার্চ, ২০২৫
রমজান ও ঈদ উপলক্ষ্যে রাজধানীর আবাসিক এলাকাসহ বিভিন্ন শপিংমলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তাকর্মীরা ‍‍‍’অক্সিলারি পুলিশ ফোর্স’ হিসেবে কাজ করবেন বলে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, তাদের গ্রেফতারের ক্ষমতাও থাকবে।আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, মুসল্লিরা যখন তারাবি পড়তে বের হন, তখন দুই ঘণ্টার মতো সময় লাগে। এই সময়ে রাজধানীর অনেক সড়কই জনশূন্য থাকে। এ সময়ে যেসব দোকানি মসজিদে যাবেন, নিজের দোকানের নিরাপত্তা নিশ্চিত করে যাবেন। আর কিছুদিন পরেই সবাই পরিবারকে গ্রামে পাঠানো শুরু করবেন। সেসময় নিজ নিজ বাসার নিরাপত্তা নিজেরা নিশ্চিত করবেন। আমরা পাশে আছি।
তিনি আরো বলেন, ঢাকা মেগা সিটি। সবচেয়ে ঘনবসতিপূর্ণ হওয়ায় নানা সমস্যা এই শহরে রয়েছে। প্রতিদিন লাখো মানুষ ঢাকায় আসে, আবার লাখো মানুষ শহর ছেড়ে চলে যায়। তবে ইদানিং খুন ডাকাতির মতো বড় অপরাধ খুবই কম। বিগত বছরের পরিসংখ্যান ও বিশ্বের অন্যান্য বড় শহরের চিত্র দেখলে এটি বোঝা যাবে।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, রাজধানীতে মোবাইল ছিনতাইয়ের মতো স্ট্রিট ক্রাইমের ঘটনা ঘটছে। যার সঙ্গে জড়িত ৮০-৯০ শতাংশই কিশোর গ্যাংয়ের সদস্য। ঈদকে সামনে রেখে নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করতে ‘অক্সিলারী ফোর্স’ নিয়োগ দেয়া হবে। এই ফোর্সে শপিংমল ও মার্কেটে যেসব বেসরকারি নিরাপত্তারক্ষীরা কাজ করেন তাদের সহায়ক পুলিশ কর্মকর্তা হিসেবে যুক্ত করা হবে। ঈদ পর্যন্ত তাদেরও আইন প্রয়োগ ও গ্রেফতারের ক্ষমতা দেয়া হবে।

আরও পড়ুন