নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

ঢাকা গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা।

 নিজস্ব প্রতিবেদকঃ
 মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বকেয়া বেতনের দাবিতে সকাল থেকেই বিক্ষোভ করছিল শ্রমিকরা। গাজীপুরের টঙ্গী ও মৌচাক এলাকায় দুটি মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।  ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার দুপর ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন করেন শ্রমিকরা। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আশা করছি দ্রুতই সমস্যা সমাধান করতে পারব।

জহিরুল ইসলাম আরও বলেন, যেসব শ্রমিকরা আন্দোলন না করে কাজে যোগ দিতে চেয়েছিলেন, আন্দোলনরত শ্রমিকদের একটি পক্ষ তাদের মারধর করেছেন বলে শুনেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে এখন পর্যন্ত (দুপুর ১২টা) ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে বেলা সাড়ে ১১টার দিকে।

।

আরও পড়ুন