নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

রূপগঞ্জে সাত বছ‌রের শিশুকে ধর্ষ‌ণ চেষ্টার অভিযোগ।

আমারদেশ২৪ ডেস্কঃ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী বাগবা‌ড়ি ব্রী‌জের পা‌শের দোকানে সাতবছ‌রের শিশুকে ধর্ষ‌ণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা তদ৩০ মিনিটের দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা বলেন, তাদের বাসা রূপসী বাগবাড়ি এলাকায়। সে নিজে দিনমজুরের কাজ করে। শিশুটির মা একটি কারখানায় কাজ করে। তাদের বাসার পাশেই একটি মুদিখানা দোকান রয়েছে। ওই মুদি দোকানদারের নাম ইব্রাহিম (৫৫)। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে খেলতে খেলতে দোকানের সামনে যায় শিশুটি। তখন ওই মুদি দোকানদার তাকে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
তিনি আরও বলেন, বিকেলে বাসায় আসলে শিশুটি সবকিছু খুলে বলে। পরে দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি। তখন আমরা রূপগঞ্জ থানায় যাই। থানার মাধ্যমে রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। রুপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, রাতে ওই শিশুটিকে স্বজনরা থানায় নিয়ে আসে। শারীরিক পরীক্ষার জন্য তাৎক্ষণিক আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে শিশুটি হাসপাতালে ওসিসিতে ভর্তি আছে। মামলা প্রক্রিয়াধীন। আসামি পলাতক রয়েছে, তাকে ধরার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন বলেন, গতরাতে রুপগঞ্জের শিশুটি ভর্তি হয়েছে। শিশুটি সুস্থ আছে। শুক্রবার (১৪ মার্চ) শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হবে।

আরও পড়ুন