নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ।

আমারদেশ২৪ ডেস্ক:
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে গাজীপুর নগরের তেলিপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন স্মাগ সোয়েটার কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।আজ শুক্রবার সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপাড়া এলাকায় ইসমক্স সোয়েটার কারখানার শ্রমিকরা আজ সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। পরে তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। সকাল ১০টা থেকে শ্রমিকদের অবরোধ শুরু হয়। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। অনেকেই পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।

শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করলেও ঈদ বোনাস নিয়ে তালবাহানা করছে। ৮০০ টাকা করে ঈদ বোনাস দেওয়া হবে মালিক পক্ষের ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। তারা বেসিক বেতনের অর্ধেক ঈদ বোনাস, নাইটলাউন্স, মাতৃত্বকালীন ছুটিসহ ১৪ দফা দাবি তুলে ধরেন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কাউসার আহমেদ বলেন, শ্রমিকদের সময়মতো সরকার নির্ধারিত হিসাবে বেতন-বোনাস দেওয়া হয়েছে। তারপরও শ্রমিকেরা বেশি বোনাসের দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছেন।

 

আরও পড়ুন