নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

জমে উঠছে ঈদের কেনাকাটা।

নিউজ ডেস্কঃ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
ঈদ আসন্ন। এক মাস সিয়াম-সাধনার পর আসবে মুসলমানদের বৃহত্তম উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে মধ্য রোজা থেকেই বরাবরেরমত রাজধানীরমার্কেটগুলোতে বেড়েছে কেনাকাটা। ঈদে নিজের জন্য, পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য উপহার কিনতে মানুষ ছুটছে মার্কেটে-শপিংমলে। আজ শুক্রবার রাজধানীর বেশ কিছু মার্কেট ঘুরে দেখা গেছে এ চিত্র।

রাজধানীর মৌচাক, গাউছিয়া, চাঁদনি চক ও নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেল, দোকানগুলোতে ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। বাড়তি পণ্য তুলেছেন ব্যবসায়ীরা। ক্রেতা সমাগমও ভালো।কয়েকজন দোকানির সঙ্গে কথা বলে জানা গেল, সকাল থেকেই মানুষজন আসতে শুরু করছেন। এখন থেকে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিনই কমবেশি ভিড় হবে। তবে ইফতার ও তারাবির সময় ভিড় একটু কমে আসে। দোকানগুলোও খোলা থাকে বেশ রাত পর্যন্ত।

অন্যদিকে রাজধানীর বড় দুই শপিং মল বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কেও ক্রেতাদের ভিড় বেড়েছে। ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন পোশাক, স্টাইলিশ জামাকাপড়, জুতা, ব্যাগ এবং সাজসজ্জার নানা উপকরণে দোকানগুলো ভরে উঠেছে।

আরও পড়ুন