নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

প্রাণ গোপাল দত্তের মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা।

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরোধ করেছেন একদল ছাত্র-জনতা।গতকাল রবিবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসলে তাকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা।
এবিষয়ে শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল বলেন, আমরা ভোর ৭টার দিকে তথ্য পেয়েছি যে, প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে।তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে আটক করেছি।
তিনি আরো বলেন, আমরা তাকে আটক করে রুমেই রেখেছি। শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।
তারা এসে বাকি যা ব্যবস্থা নেবেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। একইসঙ্গে সেনাবাহিনীর একটি টিমও এসেছে।

আরও পড়ুন