নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর। পরিমনির পক্ষে সাফাই গাইতে- সেই প্রভা আবারও নিজেকে সামনে আনছেন।। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ক্ষেপণাস্ত্রের ৯০টি উৎক্ষেপণব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। বাকলিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে: প্রতিমন্ত্রী মীর হেলাল। যাত্রী নামানোর কিছু সময় পর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য। ঢাকায় ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

ঢাকার মহাসড়কে ডিবি পরিচয়ে কোটি টাকা ছিনতাই।

নিউজ ডেস্কঃ

সোমবার ১৭ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্র ঠেকিয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক কোটি ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এর আগে শনিবার দুপুরে জেলার সোনারগাঁও উপজেলার দড়িকান্দী ব্রীজ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার ও তার গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা ওই টাকা ছিনিয়ে নেয়।
থানায় দায়ের করা অবিযোগ থেকে জানা গেছে, ‘দিবা এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নাজিম উদ্দিন এবং ওই প্রতিষ্ঠানে গাড়ি চালক মামুন শেখ রাজধানীর মতিঝিল সিটি ব্যাংক থেকে এক কোটি ১০ লাখ টাকা তুলে চাঁদপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন। তাদের বহনকরা গাড়িটি সোনারগাঁওয়ের দড়িকান্দি ব্রীজ এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি সিলভার রঙের এক্সিও ফিল্ডার গাড়ি তাদের বহনকরা গাড়িটির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি তল্লাশির নামে তাদের আটক করে।
এ সময় ডিবি পুলিশ পরিচয় দেওয়া ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ম্যানেজার এবং চালককে জিম্মি করে তাদের চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যায়। পরে অপরিচিত স্থানে নিয়ে চোখ বাঁধাবস্থায় গাড়ি থামিয়ে প্রতিষ্ঠানের মাইক্রোবাসে রাখা দুটি ব্যাগে থাকা টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ভুক্তভোগী ম্যানেজার মো. নাজিম উদ্দিন জানান, তাদের কোম্পানির মালিক দেশের বাইরে থাকায় চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে চাঁদপুর নিয়ে যাচ্ছিলেন।এ ঘটনার বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে এবং আশপাশে সিসিটিভি না থাকায় তদন্তে কিছুটা সমস্যা হচ্ছে। তবে প্রযুক্তির সহায়তায় তদন্তের কাজ শুরু হয়েছে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন তবে, ছুটিতে থাকায় বিস্তারিত জানতে পারেননি।

 

আরও পড়ুন