নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারিতে বসে বিনামূল্যে দেখা যাবে। পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আশিকি ২’ সিনেমার জনপ্রিয় গান ‘সুন রাহা,: শ্রেয়া ঘোষাল। এনআইডি সংশোধনের জমা পড়েছে ৬৫ লাখ ৭০ হাজার। গাজীপুর কাশিমপুর থানা এলাকায় কাটুনের গুদামে আগুন। শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুটি শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন পাঠ্যবই। খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত। রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বন্ধ থাকবে বিদ্যুৎ। কাল আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রকাশিত হয় শতাধিক নতুন গান এবারও এর ব্যতিক্রম ঘটছে না।

আমারদেশ ২৪ ডেস্কঃ
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

একসময় নতুন গানের অ্যালবামে জমজমাট ছিল ঈদের অডিও বাজার। প্রিয় শিল্পীর নতুন গানের অপেক্ষায় থাকতেন শ্রোতারা। সময়ের পরিবর্তনে এখন গান মুক্তি পাচ্ছে টেলিভিশন কিংবা ইউটিউব চ্যানেলে। সারা বছর গানের সঙ্গে সখ্যতা থাকলেও ঈদের মৌসুমে ব্যস্ততা বাড়ে সংগীতশিল্পীদের। প্রকাশিত হয় শতাধিক নতুন গান। এবারও এর ব্যতিক্রম ঘটছে না

বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সম্প্রতি তিনি কণ্ঠে তুলেছেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের নতুন একটি আধুনিক গান। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ। ঈদে এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। এর বাইরে ‘জানো কি তুমি’, ‘তুমি শুধু’ গান দুটি করেছেন ঈদের জন্য।
দীর্ঘ ক্যারিয়ারে কখনো ঈদের গান করেননি সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এবারই প্রথমবার ঈদ নিয়ে গান করেছেন তিনি। গানের শিরোনাম ‘ঈদ এলো রে’। কাজী বেননূরের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এহসান রাহী। গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন মিলন। মিউজিক ভিডিওটি ঈদের আগে ন্যান্সির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

আরও পড়ুন