নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

ঢাকায় ৪০ লাখ টাকার গাঁজাসহ পিকআপ আটক, মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আমারদেশ২৪
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৪০ লক্ষ টাকা মূল্যের ১৪০ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করেছে ঢাকা মহানগর (ডিবি) পুলিশ, লালবাগ বিভাগ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে মো. দেলোয়ার (২৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন মাদক কারবারি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপযোগে ঢাকায় নিয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫:৫০টায় খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট রোডের কুড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশি ধাওয়া ও পিকআপ জব্দ
ডিবির টিম কাঞ্চন ব্রিজের দিক থেকে আসা সন্দেহভাজন পিকআপটিকে থামার সংকেত দিলে চালক তা উপেক্ষা করে দ্রুত কুড়িল বিশ্বরোডের দিকে পালানোর চেষ্টা করে। এরপর ডিবির সদস্যরা ধাওয়া করে কুড়াতলী এলাকায় ব্যারিকেড বসিয়ে পিকআপটি থামাতে সক্ষম হয়। এ সময় চালক দেলোয়ারকে গ্রেফতার করা হয়, তবে গাড়িতে থাকা অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
গাঁজা উদ্ধারের কৌশল
পিকআপ চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির বিশেষভাবে তৈরি করা বাক্সের প্লেনসিট খুলে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
মামলা ও পরবর্তী পদক্ষেপ
এ ঘটনায় গ্রেফতারকৃত দেলোয়ার এবং পলাতক ইয়াসিনসহ আরও ২/৩ জনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করত।গ্রেফতারকৃত দেলোয়ারকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন