নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

পুতিনের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ।

আমারদেশ২৪
রবিবার, ৩০ মার্চ, ২০২৫

রাশিয়ার রাজধানী মস্কোর এফএসবি সদর দফতরের কাছাকাছি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহরের একটি বিলাসবহুল লিমুজিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ মার্চ মস্কোর লুবিয়াঙ্কার কাছে অবস্থিত এফএসবি সদর দফতরের পাশে একটি রাস্তায় এই বিস্ফোরণ ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আশপাশের লোকজন দ্রুত এসে গাড়ির আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের পরপরই গাড়ির ইঞ্জিন থেকে আগুন ধরে যায়, যা পরে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের সময় গাড়িতে কে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।জানা গেছে, গাড়িটি “অরাস সেনাট লিমুজিন”, যার মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। এই বিস্ফোরণের ফলে পুতিনকে হত্যার চেষ্টার গুঞ্জন আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন