নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

পটিয়ায় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল টেক্সি, চালক আহত।

আমারদেশ২৪ ডেস্ক:

রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫

চট্রগ্রাম পটিয়ায় বেপরোয়া বাসের ঈগল পরিবহনের ধাক্কায় ধুমড়ে মুচড়ে গেল একটি সিএনজিচালিত টেক্সি। এতে আহত হয়েছেন টেক্সিচালক মো. হাসান (২৫)। এর আগে শনিবার বিকেল পৌনে ৫ টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার নাইখাইন গ্যাস পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত হাসান চন্দনাইশ উপজেলার মো. জাফরের পুত্র। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর খবর পেয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করে থানা হেফাজতে নিয়ে যান। জানা গেছে, ঈগল পরিবহনের একটি বেপরোয়া বাস টেক্সিটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ধুমড়ে–মুচড়ে যায়। গাড়িতে কোন যাত্রী না থাকলেও চালক মো. হাসান গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় দুর্ঘটনাকবলিত বাস ও টেক্সির কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দীন জানান, এ ঘটনায় কেউ এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

আরও পড়ুন