আমারদেশ২৪ ডেস্ক:
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৪টি বগী।
ঢাকায় প্রবেশপথে গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে সালনা ব্রিজ এলাকায়। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।আজ রোববার বেলা ২: ৩০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল রেল সড়কের সালনায় এ ঘটনা ঘটে।
ঢাকায় প্রবেশপথে গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ৪ বগি লাইনচ্যুত হয়েছে সালনা ব্রিজ এলাকায়। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ। জানা গেছে, আরও ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে লাইন ক্লিয়ার হতে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, রোববার আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।









