নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার , ১৫ এপ্রিল, ২০২৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে পিকআপ ভ্যানের চাপায় আরিফুল ইসলাম, (২৫) নামে ফটিকছড়ির এক যুবক নিহত হয়েছেন।
গতকাল সোমবার বাংলা নববর্ষের দিন এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম, উপজেলার দাঁতমারা ইউপির ৯ নং ওয়ার্ডের মমতাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, পিকআপ ভ্যানের চাপায় আরিফুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয় বাসিন্দা কামরুল সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









