নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

তাসনিয়া ফারিণের প্রথম প্রেম।

বিনোদন ডেস্ক:
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো নিজের অভিনীত সিনেমা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমাটির নাম ‘ফাতিমা’। এর আগে বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে সিনেমাটি মুক্ত করা হয়েছে।এ বিষয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘এই সিনেমাটিতে অভিনয়ের জন্য আমি ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছিলাম। 
সিনেমাটির প্রিমিয়ারও হয়েছিল সেই উৎসবে। এবার সেটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ভালো লাগছে বেশ। আশা করছি ওটিটির দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।’
সিনেমাটির গল্প গড়ে উঠেছে একজন নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে। শুরুতে এই সিনেমার নাম ঠিক করা হয় ‘দাহকাল’। পরবর্তীতে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’। তাসনিয়া ফারিণ ছাড়াও এখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।
প্রসঙ্গত, সিনেমাটি নির্মাণে সময় লেগেছে টানা আট বছর। আট বছর পর ২০২৪ সালে এটি মুক্তি দেওয়া হয়। সিনেমাটি লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করেছিল সেরা চলচ্চিত্রের পুরস্কার।

আরও পড়ুন