নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

খাগড়াছড়িতে অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান।

নিউজ ডেস্ক:

শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ 

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আজ শুক্রবার ভোর থেকে জেলা সদরের মধুপুর, পানখাইয়া পাড়া, চাবাই সড়ক নোয়াপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এসময় যৌথ বাহিনীকে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, আমরা অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। এছাড়া বেশ কিছু গুরত্বপূর্ণ সড়কে চেক পোস্ট বসানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বুধবার সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে আসার পথে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে ৫ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেয়া। এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুন ত্রিপুরা।ৃ তবে অপহরণের অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

অপহৃতদের সুস্থ অবস্থায় নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ,বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত পাহাড়ি শিক্ষার্থীবৃন্দ এবং পরিবারের স্বজনরা।

 

 

আরও পড়ুন