নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

কর্ণফুলীতে আগুনে ৬ ঘর পুড়ে ছাই, নারীসহ ৩জন দগ্ধ

নিউজ ডেস্ক:

শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ 

চট্টগ্রামের কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা (৪ নম্বর ওয়ার্ড) শাহ অহিদিয়া পাড়ার মৌলানা হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবু তালেব।

আগুনে দগ্ধরা হলেন – ওই এলাকার মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭) এবং তাদের মা লায়লা বেগম (৭০)। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে লায়লা বেগম বাড়িতে ফিরলেও তার দুই ছেলে ইব্রাহিম ও শফিক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে যাদের ৬টি অর্ধপাকা বসতঘর পুড়ে গেছে তারা হলেন – মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭), মো. ইসহাক (৪০), মো. শুক্কুর (৫০), মনা মিয়া (৪৮) এবং কালাম (৫০)। এ ঘটনায় আনুমানিক ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ফায়ার সার্ভিস।

আহত মো. শফিক জানান, তাদের পরিবারে সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন পাশের গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে শফিক ও তার ভাই ইব্রাহীমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়। তারা এখন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন বলে জানান। দ্রুত দু’জনের অপারেশন হবে বলে জানান।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় ২ জন আহত হয়। এতে প্রায় ৩৬ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অনেকগুলো নগদ টাকা পুড়ে গেছে।তিনি আরও বলেন, ঘটনাস্থলের রাস্তাগুলো ছোট হওয়ায় ছোট গাড়ি নিয়ে যাওয়াও মুশকিল হয়ে গেছে।

 

 

আরও পড়ুন