নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

সীতাকুণ্ডে আওয়ামী ও যুবলীগ নেতা গ্রেপ্তার।

 নিজস্ব প্রতিবেদক:

 সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ 

চট্রগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী ও যুবলীগ নেতাকে দুটি স্পট থেকে গ্রেপ্তাতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরী ও বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকা থেকে তাদের ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম উত্তরজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও ভাটিয়ারী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ব্যবসায়ী মো, হোসেন। তাকে আজ সোমবার( ২১এপ্রিল ২৫) চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে গতকাল রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেনকে একই ইউনিয়নের তার গ্রামের বাড়ি জুদারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার (ওসি) মোঃ মজিবুর রহমান।

বলেন, গ্রেপ্তাতারকৃত আওয়ামী, ও যুবলীগ নেতার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

আরও পড়ুন