নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

চট্রগ্রামের রাউজানে আবারো যুবদলকর্মী খুন।

নিজস্ব প্রতিবেদক:

 বুধবার ২৪ এপ্রিল ২০২৫

দক্ষিণ রাউজানের যুবদল কর্মী আবদুল্লাহ মামুনকে গুলি করে হত্যার ২ দিনের মাথায় রাউজান সদর ইউনিয়নে আরো এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাতে বাগোয়ান ইউনিয়নে গুলি করে মারা হয়েছিল মামুনকে। গতকাল মঙ্গলবার খুনের শিকার হলেন যুবদল কর্মী মু, ইব্রাহিম (৩০)। নিহত ইব্রাহিম বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের বাসিন্দা মো, আলমের ছেলে। এদিকে এই ঘটনায় মঈন উদ্দিন নামে অপর এক যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ২ সন্তানের জনক ইব্রাহিম এর আগের মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে এসে গাজীপাড়া বাজারের একটি দোকানের সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ দুটি সিএনজি ওই পথে এসে একটি থেকে ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় তার মাথায় ও শরীর বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হলে তিনি মাটিতে লুটে পড়েন। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর খুনিরা দ্রুত টেক্সি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপর ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন