নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

নগরীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী মঈন উদ্দিন (৩০) -কে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৭।

গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে নগরীর বন্দর থানাধীন নিশ্চিন্তা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ এপ্রিল) র‍্যাব-০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।গ্রেপ্তারকৃত আসামি মঈন উদ্দিন রাঙ্গামাটির কাউখালী থানার বড় বিলি এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

র‍্যাব-০৭ জানায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে স্ত্রী শারমিন আক্তারকে শারিরীক নির্যাতনের পর বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরে ভিকটিমের মা বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন