নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ ৪ জন সন্ত্রাসী গ্রেফতার।

 নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫

বোয়ালখালীতে দেশিয় অস্ত্রসহ ৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ এলাকা থেকে লে. কর্ণেল মোঃ সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

সময় ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন, ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন, ৩টি পাসপোর্ট, ২৫ টি মোবাইল ফোন, ২১ টি দেশীয় অস্ত্র ও ১ লাখ ৭৬ হাজার ৪শত ২৫ টাকা জব্দ করা হয়।আসামিরা হলো-শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬), মো. মোর্শেদ (৪৭)।

বোয়ালখালী উপজেলার লে. কর্ণেল মো. সালাহ উদ্দিন  বলেন, তারা খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং জব্দকৃত মালামাল ও সুস্থ অবস্থায় আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

আরও পড়ুন