নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৮।

নিউজ ডেস্ক:

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় মালামাল বোঝায়কৃত পিকআপ উল্টে জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে । এই ঘটনায় আহত হয়েছে নারী-পুরুষসহ আরও ৮ জন।

আজ শনিবার  আনুমানিক ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত শিশু নোয়াখালী জেলার লক্ষ্মীপুর ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ জামাল হোসেনের মেয়ে।জানা গেছে এদের মধ্যে বেশিরভাগই একই পরিবারের সদস্য ।

ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নোয়াখালী লক্ষীপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান আসবাবপত্র ও মালামাল বোঝায়কৃত পিকআপ ভ্যান উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া ইউনিটেক্স স্পিনিং মিল এলাকা অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে গেলে গাড়িটি সড়কে উল্টে যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় নাকি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি সড়কের পাশে উল্টে পড়ে গেছে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

 

আরও পড়ুন