নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

পটিয়ায় কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ছুরি মেরে ছিনতাই, গ্রেপ্তার ৩।

নিজস্ব প্রতিবেদক:

রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫

চট্রগ্রাম পটিয়ায় দিনদুপুরে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তির হাট এলাকায় অভিযান চালিয়ে পটিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর গ্রামের নবাব মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম (২৪), মৃত মতিউর রহমানের ছেলে রবিউল হাসান সাগর (২২) ও মো. মফিজের ছেলে নজরুল ইসলাম (২৪)। এ সময় আসামিদের হেফাজত থেকে ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত ধারালো ছুরি ও সিএনজিচালিত  উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর এলাকায় ম্যাক ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ও কচুয়াই পারিগ্রাম গ্রামের বাসিন্দা মিলটন সেনকে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা কোম্পানির বিক্রয়ের নগদ এক লাখ ৬৪ হাজার ৫৩০ টাকা, ২টি স্মার্টফোন ও কোম্পানির মিনি প্রিন্টার নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় মিলটন সেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হলে তারা আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

আরও পড়ুন