নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভাজনের চেষ্টা, পহেলগাঁও ইস্যুতে অভিনেএী সোনাক্ষী।

বিনোদন ডেস্ক:

সোমবার ২৮ এপ্রিল, ২০২৫

হিন্দু পরিবারের মেয়ে হয়ে জাহির ইকবালকে বিয়ের পর একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে সোনাক্ষী সিনহাকে। শোনা যায়, ভিন্নধর্মী বিয়ের কারণেই নাকি তার পরিবারের মাঝেও অশান্তি হয়েছে! বিয়েতে অংশ নেননি অভিনেত্রীর ২ ভাইও। তবে সব সমালোচনা উপেক্ষা করে সুখের ঘর করছেন এই অভিনেত্রী। তাই তো পহেলগাঁওয়ের হামলার ঘটনায় যখন সামপ্রদায়িক বিভাজন নীতিতে সরগরম সামাজিকমাধ্যম, তখন সংশ্লিষ্ট ‘ইস্যু’তে সরব হলেন জনপ্রিয় অভিনেএী সোনাক্ষী সিনহা। খবর বাংলানিউজের।

ন্যাশনাল কংগ্রেস পার্টির মুখপাত্র অনীশ গাওয়ান্ডের পোস্ট শেয়ার করে সোনাক্ষী চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হিন্দু–মুসলিম বিভাজনের বীজ পুঁতে দেওয়া হচ্ছে ভারতীয়দের মনে। কী লেখা ওই পোস্টে? অভিনেত্রীর শেয়ার করা পোস্টে দাবি করা হয়েছে, সন্ত্রাসবাদীদের লক্ষ্য শুধু নিরীহ মানুষদের হত্যা করা ছিল না, বরং তাদের আসল উদ্দেশ্য ছিল দেশবাসীর মনে অবিশ্বাস তৈরি করা। ভারতীয় হিন্দুদের ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঠেলে দেওয়া।

২ সমপ্রদায়ের প্রতিবেশী এবং বন্ধুদের মধ্যে অবিশ্বাসের বিষ ছড়িয়ে দেওয়া। এটা একেবারেই ইচ্ছাকৃত ক্যাম্পেন।ওই পোস্টে আরও বলা হয়েছে, পহেলগাঁওয়ের ঘটনায় ভারতীয় হিসেবে শোক করার পরিবর্তে, আমাদের হিন্দু হিসেবে শোকপ্রকাশ করতে বলা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে সমপ্রীতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।

কিন্তু দেশবাসীর এই মনোকষ্টকে হাতিয়ার করে এক ভারতীয়কে অন্য ভারতীয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার এই প্রবণতা ক্ষমার অযোগ্য।এমন পোস্ট শেয়ার করে দেশবাসীর প্রতি সোনাক্ষী সিনহার অনুরোধ, দয়া করে বিভাজননীতি ছড়িয়ে দেওয়া এই মানুষগুলোকে জিততে দেবেন না।

আরও পড়ুন