নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত যুবক।

চট্রগ্রাম প্রতিনিধি

শুক্রবার , ২ মে, ২০২৫

চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের লোহাগাড়ায় ট্রেনের ছাঁদ থেকে থেকে পড়ে রিপন (২০) এক যুবক গুরুতর আহত হয়েছে।

আজ শুক্রবার (২রা মে) সকাল সাড়ে নয়টার সময় উপজেলার আধুনগর রেল স্টেশনের কাছেই রুপবান পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।আহত রিপন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মাইন উদ্দিনের পুত্র বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিকা তাসনিন জানান, সকাল পৌনে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় রিপন নামের এক যুবককে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতসহ তার ব্রেইনে প্রচন্ড আঘাত হয়েছে। যে কারণে সে বার বার বমি করছে, তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আরও পড়ুন