নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

এনসিপির নেতাকর্মীরা, জড়ো হচ্ছেন।

চট্রগ্রাম প্রতিনিধি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের জন্য জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ঢাকার গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন।
আজ শুক্রবার (২ মে) আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে দলের ঢাকা মহানগর শাখার ব্যানারে এই সমাবেশ করছে এনসিপি।
বেলা ৩টার কিছু আগে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে মঞ্চে দেখা যায়। ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে দলটির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।
মঞ্চ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা মশিউর রহমান বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না এই সিদ্ধান্ত গত ৫ আগস্ট হয়ে গেছে
আরেক কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মূসা বলেন, আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে এনসিপি তাদের রাজপথে মোকাবিলা করবে।কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, দল হিসেবে আওয়ামী লীগ এবং খুনি হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে। এই দাবি আদায়ে এনসিপি মাঠে আছে, থাকবে।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত দল এনসিপি জোরালোভাবে দাবি জানাবে। সেগুলোর মধ্যে রয়েছে- আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, বিচার চলাকালে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিচার ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা।এনসিপির এই সমাবেশের কারণে বায়তুল মোকাররমের জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন অভিমুখী প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন