নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

বিদ্যুৎস্পৃষ্ট কেয়ারটেকারকে উদ্ধার করতে গিয়ে মারা গেল কিশোরও।

আমারদেশ২৪ ডেস্ক:

সোমবার, ১৯ মে, ২০২৫

রাতের বৃষ্টিতে ভবনের নিচে জমে যায় পানি। সেই পানি অপসারণে পাম্প লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ভবনটির কেয়ারটেকার  তৈয়ব (৪৫)। তার চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে আসেন ওই ভবনের বাসিন্দা ১৪ বছরের কিশোর  রবিউল। বিদ্যুৎস্পৃষ্ট হয় সেও। এর আগে রোববার সকাল আটটার দিকে নগরের জিইসি মোড় এলাকার এম এম আলী রোডের বশর ভিলায় এ ঘটনা ঘটে। পরে বিদ্যুৎস্পৃষ্ট দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত তৈয়বের বাড়ি মীরসরাই উপজেলায়। রবিউল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে মেজ। গতকাল বিকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে রবিউলের মরদেহ। সন্তান হারিয়ে রবিউলের মা শোকে পাথর হয়ে আছেন। তাকে সান্ত্বনা দিচ্ছিলেন স্বজনরা। রবিউলের এক ভাই বলেন, বাসায় আমরা একসঙ্গে ছিলাম। চিৎকার শুনে আমার ভাই নিচে যায়। ওখানে দারোয়ানকে উদ্ধার করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সাংবাদিকদের বলেন, বৃষ্টিতে ভবনটির নিচে পানি জমে যায়। কেয়ারটেকার তৈয়ব পানিতে নামলে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে রবিউলও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

 

আরও পড়ুন