নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ১ যুবকের।

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার , ২০ মে, ২০২৫

রাঙ্গুনিয়ায় একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নঈম উদ্দিন (২০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকাল দশটার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড আবদুল সবুর মেনশনে মো. আমীনের মালিকানাধীন বাড়িতে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নিহত নঈম উদ্দিন উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড মাইজপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু জানান, ইলেকট্রিক মিস্ত্রি নঈম উদ্দিন গত ৪ দিন ধরে তার তিন সহযোগিসহ ওই বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিলেন। মঙ্গলবার সকালেও কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নঈম উদ্দিন পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট সন্তান। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

আরও পড়ুন