নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

কর্ণফুলীতে ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার আরও ১।

আমারদেশ২৪ ডেস্ক:

বুধবার , ২১ মে, ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা, শরীফ।

গ্রেপ্তারকৃত মো. নেজাম উদ্দিন উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার ২নং ওয়ার্ড জয়েনউদ্দিন সুবেদার বাড়ির মো. আব্দুর রহিমের ছেলে। সে ছাত্রলীগ নেতা বলে জানা যায়।

এর আগে গত ১৬ মে রাতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জুলধা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ইউসুফ সাহেবের বালুর মাঠে মিছিল করছে। তারা লাঠিসোঁটা হাতে স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

রাত ১১টা ২০ মিনিটে ওসি মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে প্রায় ৩০-৩১ জন মিছিলকারী দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া ৯টি লাঠি উদ্ধার করা হয়।

ঘটনার পর কর্ণফুলী থানার এসআই জুয়েল মজুমদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)/৮/৯/১০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে থানায় দায়ের হওয়া মামলায় নেজাম নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন