নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

সরকারি কাজে নিয়োজিত শ্রমিকের মজুরি বাড়ছে।

আমারদেশ২৪ ডেস্ক:
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
দৈনিক ভিত্তিতে সাময়িকভাবে নিয়োজিত শ্রমিকের মজুরির হার ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়। নতুন এ মজুরি হার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। সেই সঙ্গে ওইদিন থেকে ইতোপূর্বে মজুরি সংক্রান্ত জারিকৃত আদেশ বা পরিপত্রগুলো বাতিল বলে গণ্য হবে।
জানা গেছে, ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’-এর আওতায় শ্রমিকের মজুরি পুনঃনির্ধারণ শীর্ষক পরিপত্রে এলাকা বা স্থান ভেদে তিন ক্যাটাগরিতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের মজুরি পুনঃনির্ধারণ করা হয়েছে।
পরিপত্রের তথ্যমতে, আগামী ১ জুলাই থেকে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িকভাবে নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরির হার হবে দৈনিক ৮০০ টাকা। বর্তমানে এ মজুরির হার হচ্ছে- নিয়মিত দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৬০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫৭৫ টাকা।
বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িকভাবে নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরির হার হবে দৈনিক ৭৫০ টাকা। বর্তমানে এ মজুরির হার হচ্ছে- নিয়মিত দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৬০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫৫০ টাকা।
এছাড়া জেলা ও উপজেলা এলাকার ক্ষেত্রে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িকভাবে নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরির হার হবে দৈনিক ৭০০ টাকা। বর্তমানে এ মজুরির হার হচ্ছে- নিয়মিত দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫৫০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫০০ টাকা।

আরও পড়ুন