নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

বোয়ালখালীতে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার।

আমারদেশ২৪ ডেস্ক:

শুক্রবার , ২৩ মে, ২০২৫

বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকারের অভিযোগে জুয়েল মহাজন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জুয়েল উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ড বিদগ্রাম গৌরাঙ্গ মেম্বার বাড়ির মৃত টুনু মহাজনের ছেলে। এ ঘটনায় ভারসাম্যহীন ঐ যুবকের বাবা জুয়েল মহাজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এর আগে বৃহস্পতিবার (২২ মে) অভিযুক্ত জুয়েল মহাজনকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২১ মে) দুপুরে ভারসাম্যহীন ঐ যুবক বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে জুয়েল তাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে পুকুর পাড়ে বলাৎকার করেন। বলাৎকারের কারণে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে। তার বাবা বলেন, এর আগে আরও একবার তার ছেলেকে একা পেয়ে জুয়েল বলাৎকার করেছিল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে ছেলেটির বাবার এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২২ মে) আদালতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন