নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

শাকিব খানের দুষ্ট কোকিল গানের মিমি চক্রবর্তী কর্ঠিন রোগে আক্রান্ত।

বিনোদন ডেস্ক
সোমবার, ২৬ মে, ২০২৫
facebook sharing button
টালিউডের ব্যস্ততম অভিনেত্রীদের একজন মিমি চক্রবর্তী। বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয়। বিশেষ করে শাকিব খানের সঙ্গে অভিনীত ‘তুফান’ সিনেমায় তার পারফরম্যান্স দর্শকদের মন জয় করেছে।পর্দার বাইরে, সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সরব মিমি। নিয়মিত ভাগ করে নেন শরীরচর্চা, ভ্রমণ, খাদ্যাভ্যাস কিংবা প্রিয় পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত।
তবে সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি ভক্তদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি মাইগ্রেনের মতো জটিল সমস্যায় ভুগছেন। পোস্টের এক ছবিতে দেখা যায়, তার চোখের ওপর আইস প্যাক রাখা, সঙ্গে লেখা— ‘মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ এই ছবি যেন তার অসহ্য যন্ত্রণারই প্রতিচ্ছবি।
এর আগেও মিমি জানিয়েছিলেন, মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। গত বছর এক পোস্টে তিনি লেখেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব।’
তবুও মাইগ্রেনের মতো কঠিন অসুখকে সঙ্গে নিয়েই মিমি কাজ করে চলেছেন। শারীরিক অসুস্থতা তাকে থামাতে পারেনি। নিয়মিত শুটিং করছেন, নতুন নতুন কাজেও যুক্ত হচ্ছেন। মিমির এই মানসিক দৃঢ়তা ও পেশাদারিত্ব অনুকরণীয়।

 

আরও পড়ুন