নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

মসউদ মাষ্টার স্মৃতি গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন।

 

নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম

সোমবার ২৬ মে, ২০২৫

উত্তর চট্টলার ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলার একমাত্র ক্লাব চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের অনুমোদনপ্রাপ্ত সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান “মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি” কর্তৃক আয়োজিত সংগঠনের সাবেক সভাপতি ও আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম’র পৃষ্ঠপোষকতায় সৈয়দ মসউদ উল্লাহ মাস্টার স্মৃতি গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি মুহাম্মদ ইসহাক’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোর্শেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী আলহাজ্ব সৈয়দ আব্দুল জব্বার, সাবেক স্বাস্থ্য পরিদর্শক মুহাম্মদ ওবাইদুল আকবর, বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ সুলতানুল আলম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, উত্তর হাটহাজারী শিক্ষা প্রসারে সৈয়দ মসউদ উল্লাহ মাস্টার’র ভূমিকা ছিল অতুলনীয়। তিনি একাধারে শিক্ষা প্রসারে, ক্রীড়াঙ্গণে এবং সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গুণীজনের কদর থাকলে অঞ্চল ভিত্তিক গুণজন সৃষ্টি হবে। তাই ক্রীড়াঙ্গণের মাধ্যমে এলাকার সকল বৈষম্য ও অনিয়ম দূর করার জন্য মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি দুই যুগ ধরে তাদের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ বলেন, ক্রীড়াঙ্গণকে প্রসারের জন্য অত্র সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান। টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেন, হাটহাজারীতে সকল অনিয়মের বিরুদ্ধে এলাকাকে সমৃদ্ধ করার জন্য অত্র সংগঠনের সকল যুগউপযোগী কর্মসূচি প্রণয়ণের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ক্রীড়াঙ্গণ প্রসারে বিত্তবানদের চিত্র প্রসারিত করে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী খেলায় এনায়েতপুর ফুটবল একাডেমি চারিয়া ইয়ং স্টার ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে কোয়াটার ফাইনালে উন্নীত হয়। অপর খেলায় ফটিকছড়ি সুয়াবিল ফুটবল একাদশকে রাউজান গহিরা টিম ওয়ারিয়াস ২-০ গোলে পরাজিত করে কোয়াটার ফাইনালে উন্নীত হয়। উদ্বোধনী খেলার ম্যান অব দ্যা ম্যাচে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সৈয়দ আব্দুল জব্বার। এবং ২য় খেলায় ম্যান অব দ্যা ম্যাচে পুরস্কার প্রদান করেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক সৈয়দ মোস্তফা আলম মাসুম। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন পরিচালনা কমিটির সদস্য সচিব মুহাম্মদ রবিউল হোসেন রবি, প্রণব শীল, মুহাম্মদ ফয়সাল, সদস্য মুহাম্মদ নজরুল প্রমুখ।

 

আরও পড়ুন