আমারদেশ২৪ ডেস্ক:
সোমবার, ২৬ মে, ২০২৫
শেরপুরের নালিতাবাড়ীতে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিবেশ উপদেষ্টার সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬জন সাংবাদিক আহত হয়েছেন।
আজ সোমবার (২৬ মে) নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকায় গারো পাহাড়ে প্রস্তাবিত পর্যটনকেন্দ্র স্থাপন নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এদিন দুপুরে দাওধারার কাটাবন এলাকায় এই ঘটনা ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
হামলায় আহত সাংবাদিকরা হলেন- এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম ও বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরও ২ জন।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে গারো পাহাড়ঘেরা বনভূমির ভেতর ।









